এতদ্বারা অত্র মাদরাসার সকল ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬/০৭/২৬ইং রোজ বৃহস্পতিবার থেকে ২৩/০৭/২৬ইং রোজ বৃহস্পতিবার পর্যন্ত চলতি শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
কিতাব বিভাগের ছাত্রদের জন্য পরীক্ষার প্রস্তুতিমূলক পড়া লেখার জন্য ০৯/০৭/২৬ইং রোজ বৃহস্পতিবার থেকে ১৫/০৭/২৬ইং রোজ বুধবার পর্যন্ত খেয়ার থাকবে।
অতএব, সকল ছাত্রকে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি ও আগামী ০৭/০৭/২৬ইং রোজ মঙ্গলবারের মধ্যে মাদরাসার যাবতীয় বকেয়া ও পরীক্ষার নির্ধারিত ফি পরিশোধ করার নির্দেশ দেওয়া হলো।
জামাত ভিত্তিক নির্ধারিত পরীক্ষার ফি।
- মেশকাত ৪০০/-
- জালালাইন ৪০০/-
- শরহে বেকায়া ৪০০/-
- কাফিয়া ৩৭০/-
- হেদায়েতুন্নাহু ৩৬০/-
- নাহবেমীর ৩৫০/-
- মিযান ৩৪০/-
- তাইসির ৩৩০/-
- আউয়াল ৩২০/-
- হিফয ৩১০/-
- নাজেরা ৩১০/-
- মক্তব ৩০০/-
আদেশক্রমে-
দফতরে তা’লীমাত