ভবিষ্যৎ পরিকল্পনা

দারুল উলূম মাবিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানাকে একটি যুগোপযোগী, আদর্শ ও পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে সুদূরপ্রসারী বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে— শিক্ষার স্তরকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত উন্নীত করা, ইসলামী আইন ও গবেষণা অনুষদ প্রতিষ্ঠা, ইফতা বিভাগ, তাফসির বিভাগ ও উলূমুল হাদিস বিভাগ চালু করা, আধুনিক কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং মেয়েদের জন্য নির্ধারিত ভূমিতে পৃথক একাডেমিক ভবন নির্মাণ।

আল্লাহ তাআলার অশেষ রহমত, আপনাদের আন্তরিক দোয়া এবং দেশ-বিদেশের দ্বীনদরদি মুসলিম ভাই-বোনদের সর্বাত্মক সহযোগিতায় ইনশাআল্লাহ এসব মহতী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে। এ লক্ষ্যে আপনাদের আন্তরিক সহযোগিতা, পরামর্শ এবং দোয়া একান্তভাবে কাম্য।

বর্তমানে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ শিক্ষা ভবন নির্মাণ, মাদরাসা কমপ্লেক্সের জামে মসজিদের সংস্কার ও সম্প্রসারণ এবং কবরস্থানের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য একটি বিশেষ উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে। এই মহৎ কাজে আপনাদের সাধ্যানুযায়ী অনুদান প্রতিষ্ঠানের স্থায়ী উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং দ্বীনি শিক্ষা ও খেদমতের এ মহৎ অভিযাত্রায় আপনাদের সদকায়ে জারিয়ার অংশীদার হওয়ার এক অনন্য সুযোগ সৃষ্টি করবে।