সভাপতির বাণী

sovapotiবিসমিল্লাহির রাহমানির রাহিম।

এই মাদরাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য এক মহান আমানত। আমি বিশ্বাস করি, একটি আদর্শ মাদরাসা শুধু জ্ঞানার্জনের কেন্দ্র নয়; বরং নৈতিকতা, তাকওয়া ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম ভিত্তি। তাই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, মানসম্মত শিক্ষা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা পরিচালনা কমিটির সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের আস্থা এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। আমি সকলের অব্যাহত দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, মাদরাসাকে দ্বীনি শিক্ষা ও মানবকল্যাণের একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করেন এবং এর কার্যক্রমে সর্বদা বরকত দান করেন। আমীন।